ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার

নেইমার

নেইমার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইনজুরি যখন একজন খেলোয়াড়ের নিত্যসঙ্গী হয়ে যায় তখন তার পক্ষে আত্মবিশ্বাস ধরে রেখে দলের দায়িত্বভার সামলানো খুবই কঠিন হয়ে পড়ে। আর সেই কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে আবারো ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার স্বীকার করেছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় তিনি অতিবাহিত করছেন। গোঁড়ালির ইনজুরির কারণে যার বিশ্বকাপে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সেই ইনজুরি কাল হয়ে দাঁড়ালোর নেইমারের জন্য। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে আর তার খেলা হচ্ছেনা, নিশ্চিত। পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে পরের ম্যাচগুলোর ভাগ্য নির্ধারিত হবে। সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের বাজে একটি ট্যাকেলে নেইমার ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে ৮০ মিনিটে মাঠ ত্যাগ করেন। মাঠ থেকে বেরিয়ে ডাগ আউটে নেইমারকে বেশ আবেগী মনে হয়েছে।

ইনজুরির প্রায় ২৪ ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগী পোস্টে নেইমার লিখেছেন, ‘এই জার্সিটি পড়ে আমি যে গর্ব ও ভালবাসা অনুভব করি তা বর্ণনাতীত। যদি সৃষ্টিকর্তা আমাকে কোন একটি নির্দিষ্ট দেশ বেছে নিতে বলেন যেখানে আমি জন্মাতে চাই তবে আমি আবারো ব্রাজিলকেই বেছে নেব।’

‘আমার জীবনে কোনো কিছু সহজে আসেনি। আমাকে সব সময় নিজের স্বপ্ন ও লক্ষ্যের পথে ছুটতে হয়েছে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আর আবারও এটি বিশ্বকাপে। হ্যাঁ, আমি চোটে পড়েছি।’

তবে চোটের কাছে হার মানতে নারাজ নেইমার। তিনি বলেছেন ‘এটা যন্ত্রণা দেবে, তবে আমি ফিরে আসতে পারব। কারণ, আমি নিজ দেশ, সতীর্থ এবং নিজেকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করব।’

নেইমারকে ঐদিনের ম্যাচে নয় বার ফাউল করা হয়েছে। আগামী সোমবার সুইজারল্যান্ড ও শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের পরের দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার

আপডেট সময় ০৭:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২