ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী চীন : শি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব শান্তির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরীয় নেতা কি জং উনকে এ কথা বলেছেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম ২৬ নভেম্বর এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকদিনের মধ্যে শি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী।

এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকি মোকাবেলা করবে।

পিয়ংইয়ংএর সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, কিমকে পাঠানো এক বার্তায় শি বলেছেন, বিশ্ব এবং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে প্রস্তুত।

শি আরো বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাসের অভূতপূর্ব এই পরিবর্তনের সময়ে বেইজিং পিয়ংইয়ংয়ের সহযোগী হতে ইচ্ছুক।

শি তৃতীয় মেয়াদে নেতা নির্বাচিত হওয়ার পর কিমের পাঠানো অভিনন্দনের জবাবে এসব কথা বলেন।

এদিকে চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্র নতুন শাস্তি থেকে পিয়ংইয়ংকে রক্ষার জন্যে বেইজিং ও মস্কোকে অভিযুক্ত করেছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মে মাসে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার যে উদ্যোগ নেয়া হয়েছিল, তাতে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।

উত্তর কোরিয়ার ওপর ইতোমধ্যে বেশকিছু অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, দেশটির ৯০ শতাংশেরও বেশি ব্যবসা চীনের সাথে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী চীন : শি

আপডেট সময় ০৮:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২