ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত

সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আগামী ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় যৌথসভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, প্রকৌশলী মো. কামরুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ, হাজী দিদার পাশা, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

সভা সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সর্বাত্বক সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপকমিটি করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

যৌথসভায় আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২