ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তারাকান্দিতে আনন্দ মিছিল

তারাকান্দিতে মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ মিছিল ও পথসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

তারাকান্দি কান্দারপাড়া থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দারপাড়া সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন- তাকওয়া পরিবহনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মইনুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফ, আওয়ামী লীগনেতা কামাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতাকে প্রতিহিত করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব সময় রাজপথে থাকবে। আগামী ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল ও সার্থক করতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তারাকান্দিতে আনন্দ মিছিল

আপডেট সময় ০৮:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২