ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

গুজব প্রতিরোধ করতে পারলে সহিংসতা হবে না: জামালপুরে মানবাধিকার বিষয়ক সভায় অতিরিক্ত পুলিশ সুপার

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: হিউম্যান রাইটস ডিফেন্ডার, কমিউনিটি, রাজনৈতিক দল সবাই যদি মানবিক মূল্যবোধ ও প্রচলিত আইন, বিধি অনুসরণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে এবং সম্মিলিতভাবে গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিরোধ করে তাহলে কোথাও সহিংসতা হবে না। মানবাধিকার লঙ্ঘন হবে না। সামাজিক আন্দোলন করতে গিয়ে যাতে সাধারণ মানুষ প্রতিবন্ধকতার শিকার না হয় বা হয়রানীর শিকার না হয় এ ব্যপারেও আমাদের সচেতন হতে হবে। ২৩ নভেম্বর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও উন্নয়ন সংঘের সহায়তায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন সুমন।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা সভায় সভাপতিত্ব করেন। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রবেশন কর্মকর্তা আব্দুস ছালাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকড়তা তাহসিনা রুমা, ফ্যাক্ট ফাইন্ডিং অফিসার তানিয়া খাতুন, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, ডিফেন্ডার লিটন সরকার, আসমাউল আসিফ, হেলাল উদ্দিন, জাহিদ হোসেন, মাহিনুর সিদ্দিকী হ্যাপী, রাসেল মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী বছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে গ্রামে গ্রামে সকল ডিফেন্ডারকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করার জন্য এমএসএফ এবং উন্নয়ন সংঘের প্রতি বক্তারা আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

গুজব প্রতিরোধ করতে পারলে সহিংসতা হবে না: জামালপুরে মানবাধিকার বিষয়ক সভায় অতিরিক্ত পুলিশ সুপার

আপডেট সময় ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২