ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

চারটি গ্রুপে বিভক্ত হয়ে আসরে ২০টি দল অংশ নিবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল সুপার এইট পর্বে খেলবে। অর্থাৎ ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আগামী আসরে সুপার টুয়েলভ পর্ব থাকছে না।

সুপার এইটে উঠা আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দুই সেমিতে জয় পাওয়া দু’টি দল ফাইনাল খেলবে।

২০ দলের আগামী বিশ্বকাপে ইতোমধ্যেই ১২টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ঐ বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এ মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সেরা আটে থাকার সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। আইসিসির নিয়মানুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র্যাং কিংয়ে সেরা দশের মধ্যে ছিলো তারা।

আঞ্চলিক বাছাইপর্ব খেলে বাকি আট দেশকে বিশ্বকাপে জায়গা পেতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ

আপডেট সময় ০৭:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২