ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

আশি বছরে পা প্রেসিডেন্ট বাইডেনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০ নভেম্বর আশিতে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন।

টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, ‘আমি যার সাথে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি। ’

বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায় নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।

এদিকে এর একদিন আগে নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড়ো আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।

তবে আগামী দিনগুলোতে পরিবারের সাথে বাইডেনের আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।

এদিকে আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারো হোয়াইট হাউসের দৌঁড়ে শরীক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আশি বছরে পা প্রেসিডেন্ট বাইডেনের

আপডেট সময় ০৩:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২