ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

আমি বিশ্বকাপ জিতবো : সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলেও, ফিফা বিশ্বকাপ ট্রফি জিততে চলেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান!

এই বছর কাতারে আয়োজিত সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে একটি আলোচনায় মজা করে আজ এমন মন্তব্য করেন সাকিব।

টি-টেন লিগে খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন সাকিব। আইসিসি অনুমোদিত একমাত্র টি-টেন লিগ এটি।

বাংলাদেশী কোম্পানির মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এই দলের অধিনায়কের দায়িত্ব আছে সাকিবের কাঁধে।

সারা বিশ্ব যখন ফুটবল জ্বরে কাঁপছে তখন শুরু হবে এই ৬০ বলের প্রতিযোগিতা। সারা বিশ্বের ক্রিকেটারদেরও বিশ্বকাপ উন্মাদনায় শিহরিত। আলোচনায় রয়েছে তাদের পছন্দের দল ও কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে।

সাকিবের নেতৃত্বে বাংলা টাইগারদের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের বেন কাটিং, কলিন মুনরো, ইংল্যান্ডের জ্যাক বল, বেনি হাওয়েল, পাকিস্তানের মোহাম্মদ আমির।

কাতার বিশ্বকাপ জয়ের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বাংলা টাইগারদের ক্রিকেটাররা। সকলেই তাদের পছন্দের দল বেছে নিয়েছেন। সাকিবের কাছ থেকে ভিন্ন উত্তর পাওয়া গেছে। বিশ্বকাপ কে জিতবে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি।’

না খেলেই বিশ্বকাপ ট্রফি জিতবেন সাকিব যা অনেকটা ফাঁকা মাঠে গোল করার মতো অবস্থা। অবশ্য আর্জেন্টিনাকে মন থেকে সমর্থন করেন সাকিব তা সবারই জানা। টি-টেন লিগের ফাঁকে আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে উড়ে যাবেন লিওনেল মেসির বিশাল ভক্ত সাকিব। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচ দেখবেন তিনি।

আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রত্যাশায় আছেন টি-টেন লিগে সাকিবের দলের হয়ে খেলা নুরুল হাসান সোহানও। মোহাম্মদ আমিরের প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে শিরোপা দেখছেন আমির। নিউজিল্যান্ডের বেন কাটিং ভবিষ্যদ্বাণী করে বলেছেন, বিশ্বকাপ জিতবে ব্রাজিল। তার স্বদেশী ডেভন কনওয়েও ব্রাজিলের সমর্থক।

নিজ দেশের হাতে শিরোপা দেখছেন ইংল্যান্ডের বেনি হাওয়েল, জ্যাক লিন্টট, জ্যাক বলরা। এই দলের ব্যাটিং কোচ তাতেন্ডা তাইবুর পছন্দের দল ইংল্যান্ড। আর্জেন্টিনা এবার শিরোপা জিতবে বলে নিশ্চিত দলের ব্যাটিং কোচ আফতাব আহমেদ। ব্রাজিলকে এগিয়ে রাখছেন দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।

আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ টাইগার্স ও নিউইয়র্ক স্টারসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ষষ্ঠ টি-টেন লিগ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আমি বিশ্বকাপ জিতবো : সাকিব

আপডেট সময় ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২