ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাবের সতর্কতার কয়েক ঘণ্টা পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাব দেওয়ার ব্যাপারে পিয়ংইয়ং সতর্ক করে দেওয়ার পর তারা এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ উৎক্ষেপণ। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাতনামা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’ এটি জাপান সাগর নামে পরিচিত বলেও তিনি উল্লেখ করেন।

এ সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে আলোচনা করেন।

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় এক্ষেত্রে দেশটির লাগাম টেনে ধরতে প্রভাব খাটাতে মার্কিন নেতা চীনকে চাপ দেন। এদিকে পিয়ংইয়ং খুব শিগগিরই তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়ার অবৈধ গণ বিধ্বংসী অস্ত্র এবং ব্যালাস্টি ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি মোকাবেলার উপায় খুঁজে বের করতে বাইডেন ১৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে আলোচনা করেন।

১৭ নভেম্বর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন হুই এই আলোচনার সমালোচনা করে বলেছেন, তারা কোরীয় উপদ্বীপ পরিস্থিতিকে একটি অনিশ্চিত পর্যায়ে নিয়ে যাচ্ছে।

পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রমন্ত্রীর এ বিবৃতি দেওয়ার পরপরই ১৭ নভেম্বর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে বিশেষজ্ঞরা জানান।

সেজং ইনস্টিটিউটের গবেষক চিয়ং সিয়ং-চাং এএফপি’কে বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানকে বার্তা দিতেই ওই বিবৃতির কয়েক ঘণ্টার পর উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাবের সতর্কতার কয়েক ঘণ্টা পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

আপডেট সময় ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২