ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি ।

ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ১৫ নভেম্বর এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হওয়ার কয়েকঘন্টার মধ্যে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে বুধবার জি৭ ও ন্যাটো মিত্রদের সাথে জরুরি বৈঠক করেন।

জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকের পর সাংবাদিকদের বাইডেন বলেন, বিস্ফোরণ নিয়ে তদন্তে সহায়তা করতে আমরা সম্মত হয়েছি। আসলে কি ঘটেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। এরপরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেবো।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য তা বলছে না। খুব সম্ভব এটি রাশিয়া থেকে ছোড়া হয় নি। তবে আমরা দেখছি।

এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ১৬ নভেম্বর সাংবাদিকদের বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার সুস্পষ্ট প্রমান এ মুহুর্তে আমাদের কাছে নেই। তদন্ত চলছে। খুব সম্ভব এটি রাশিয়ার তৈরি।

এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি বলে জানিয়েছিল। একারণে অবিলম্বে বিস্তারিত ব্যাখার জন্যে ওয়ারশতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি : বাইডেন

আপডেট সময় ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২