ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইসলামপুরে বিংগস প্রকল্পের সহায়তায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

ইসলামপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পুষ্টি সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলে একটি মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ১৬ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি সহায়তায় উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের। সভায় বিংগস প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন উন্নয়ন সংঘ বিংগস প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার। সভা সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী শাহানা পারভীন।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমান হাসান, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহআলম, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, চরপুটিমারী ইউপি চেয়ারম্যান মো. সুরুজ্জামান প্রমুখ।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা, প্রাণিসম্পদ, সমাজসেবা, মহিলা বিষয়কসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিংগস প্রকল্পের বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা, চলমান কার্যক্রমের অগ্রগতি, কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান বলেন, সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পুষ্টি উন্নয়ন করতে হবে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ঘোষিত এক ইঞ্চি জমি যাতে পতিত না থাকে এ ব্যাপারে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইসলামপুরে বিংগস প্রকল্পের সহায়তায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

আপডেট সময় ০৭:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২