ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

খেরসনে ইউক্রেনের ‘অসাধারণ জয়’কে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার দখলদারদের কাছ থেকে খেরসন শহর পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি ‘অসাধারণ বিজয়’ মনে হওয়ায় হোয়াইট হাউস ১২ নভেম্বর প্রশংসা করেছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে ইউক্রেনের নাগরিকরা সবেমাত্র একটি অসাধারণ বিজয় অর্জন করেছে। সেখানে এই যুদ্ধে রাশিয়ার দখল করে নেওয়া একটি আঞ্চলিক রাজধানী এখন ইউক্রেনের পতাকাতলে ফিরে এসেছে এবং এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।’

কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে সুলিভান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে রয়েছেন।

ইউক্রেনের সৈন্যরা খেরসন নগরীতে প্রবেশের পর সুলিভান কথা বলছিলেন। ইউক্রেনের বিশাল অংশ রাশিয়ার দখলের ক্ষেত্রে এ শহর কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল।

সুলিভান বলেন, ‘এটি একটি বড় বিজয় এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউক্রেনের জনগণের অবিশ্বাস্য দৃঢ়তা ও দক্ষতা এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের নিরলস ও ঐক্যবদ্ধ সহযোগতিার কারণে তা সম্ভব হয়েছে।’

মস্কোর সাথে আলোচনার জন্য বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’কে চাপ দিতে শুরু করেছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে সুলিভান বলেন, ইউক্রেন নয়, রাশিয়া হলো সেই পক্ষ যাকে সিদ্ধান্ত নিতে হবে আলোচনার টেবিলে যাবে কি-না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

খেরসনে ইউক্রেনের ‘অসাধারণ জয়’কে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস

আপডেট সময় ০৩:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২