ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনের নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে রাশিয়া ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছে : অ্যামনেষ্টি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল ১০ নভেম্বর বলেছে, রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে দেশটির নাগরিকদের জোরপূর্বক অন্য বাস্তুচ্যুত করে মস্কো সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অধিকৃত ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের রাশিয়া নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বা সরাসরি রাশিয়ায় জোরপূর্বক স্থানান্তর এবং শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করেছে।

অ্যামনেষ্টি জানায়, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা তাদেরকে জানিয়েছিল যে তারা ‘অপমানজনক স্ক্রীনিং প্রক্রিয়ার’ শিকার হয়েছে। এ সময় দেশটির অনেক নাগরিক নির্বিচারে আটক, নির্যাতনের এবং অন্যান্য খারাপ আচরণের শিকার হয়।

সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘শিশুদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং বেসামরিক নাগরিকদের তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক শত শত কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া রাশিয়ার আগ্রাসনের আরেকটি বড় প্রমাণ। এর ফলে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

তিনি বলেন, এক্ষেত্রে ‘রাশিয়ার জোরপূর্বক স্থানান্তর এবং নির্বাসনের দুঃখজনক কৌশল যুদ্ধাপরাধের শামিল। অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল মনে করে যে এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অবশ্যই তদন্ত হওয়া উচিত।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইউক্রেনের নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে রাশিয়া ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছে : অ্যামনেষ্টি

আপডেট সময় ০৭:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২