ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

পরমাণু পরিদর্শনের বিষয়ে শিগগির বৈঠকের আশা যুক্তরাষ্ট-রাশিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি নিউ স্টার্টের আওতায় ওয়াশিংটন ও মস্কো সম্ভাব্য পরিদর্শন ফের শুরু করা নিয়ে শিগগির বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। ৮ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বিভাগটির মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হয়েছি যে, নিউ স্টার্ট চুক্তির শর্তাবলীর আওতায় খুব শিগগির বিসিসি (দ্বিপাক্ষিক সমন্বয় কমিটি) বৈঠক করবে।’

প্রাইস বলেন, এর কাজ হচ্ছে ‘গোপনীয়, তবে আমরা একটি গঠনমূলক অধিবেশনের আশা করি।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসন সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই কথোপকথনে ঝুঁকি হ্রাসের বিষয়ে প্রাধান্য দিচ্ছে।’

প্রাইস এ বৈঠকের তারিখ বা স্থানের কথা জানাতে অপারগতা প্রকাশ করেন। ২০২১ সালের অক্টোবরের পর এটি হবে কমিশনের জন্য প্রথম।

গত আগস্টের প্রথম দিকে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় তাদের সামরিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের পরিদর্শন স্থগিত করার ঘোষণা দেয়। এ এক্ষেত্রে তারা বলেছে, রাশিয়ার পরিদর্শনে আমেরিকার বাধার জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

নিউ স্টার্ট চুক্তি হচ্ছে বিশ্বের দুই প্রধান পরমাণু ক্ষমতাধর দেশের মধ্যে এ ধরনের সর্বশেষ দ্বিপাক্ষিক একটি চুক্তি।
২০১০ সালে চুক্তিটি স্বাক্ষর করা হয়। এ চুক্তির আওতায় দুই দেশের অস্ত্রাগারগুলোতে সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত পরমাণু ওয়্যারহেড সীমিত রাখার কথা বলা হয়, যা ২০০২ সালে নির্ধারিত আগের সীমা থেকে প্রায় ৩০ শতাংশ কম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

পরমাণু পরিদর্শনের বিষয়ে শিগগির বৈঠকের আশা যুক্তরাষ্ট-রাশিয়ার

আপডেট সময় ০৯:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২