ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নেপালের একেবারে পশ্চিমাঞ্চলের দোতি জেলায় ৯ নভেম্বর প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, স্থানীয় সময় ৯ নভেম্বর রাত ২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে।

দোতির প্রধান জেলা কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা সিনহুয়াকে বলেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শ্রেষ্ঠা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাপতাদ ন্যাশনাল পার্ক এলাকায়। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

নেপাল হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১৫ সালে দেশটিতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০২:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২