ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছেন।

৮ নভেম্বর বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক নির্দেশনায় প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনী ও সেবা তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা ২০৩০ খ্রিস্টাব্দের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের মডেল রাষ্ট্র ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে সহজ, সমৃদ্ধ এবং স্মার্টকরে গড়ে তুলে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা প্রকাশে দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়েছে।

মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত সরকারি-বেসরকারী দপ্তরসমূহ ডিজিটাল সেন্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ তাদের সেবা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলা ৯ নভেম্বর দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।

মেলায় বিভিন্ন উদ্ভাবনীমূলক কার্যক্রম, অনলাইনে জাতীয় কুইজ প্রতিযোগিতা, সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, ই-কমার্স উদ্যোক্তা, শিক্ষার্থী, সুশীল সমাজ সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, কোষাধ্যক্ষ রশিদুল আলম শিকদার, সদস্য মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

আপডেট সময় ০৯:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২