ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র গণবিরোধী চরিত্র ও নেতিবাচক রাজনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অন্যতম হুমকি। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র তাদের হাতে নিরাপদ নয়।

১ নভেম্বর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিত্তিহীন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন- দেশের সবাই নাকি এখন বিপদে আছে, ভয়ংকর সংকটে দেশ। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, দেশের মানুষ আসলে বিপদে আছে বিএনপিকে নিয়ে। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচানোর জন্য বিএনপি কখন কী দুর্ঘটনা ঘটিয়ে বসে? এই দুশ্চিন্তায় দেশের জনগণ। জনগণ মনে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অন্যতম হুমকি হচ্ছে বিএনপির গণবিরোধী চরিত্র ও নেতিবাচক রাজনীতি। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র তাদের হাতে নিরাপদ নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ নয়, গভীর সংকটে রয়েছে বিএনপি। সংকটে তাদের পরাশ্রয়ী রাজনীতি। তারা প্রতিদিন আন্দোলনের হুমকি দেয়, কিন্তু এখনো তাদের আন্দোলনের নেতা কে- সেটাই তারা জানে না।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু’জনেই দন্ডপ্রাপ্ত। একজন এতিমের টাকা আত্মসাৎ করায় দন্ডপ্রাপ্ত হয়েও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার মহানুভবতায় ঘরে বসে চিকিৎসা গ্রহণের সুযোগ পেয়েছেন। অন্যজন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে কাপুরুষের মতো বিদেশে পালিয়েছে এবং অর্থপাচার ও দুর্নীতিসহ ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামি। নিরাপদ দূরত্বে থেকে নিজে বিলাসী জীবনযাপন করছে আর নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দ বোমা ছুঁড়ছে। স্বপ্ন দেখছে ক্ষমতার ময়ূর সিংহাসনের। সে আশায় গুঁড়ে বালি।

ওবায়দুল কাদের আরো বলেন, দেশের জনগণ আর পিছনে ফিরে যেতে চায় না। তারা দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের শ্রষ্টা ও দন্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রেরও কোন সংকট নেই। সংকট বিএনপির মনন্তত্ত্বে। বিএনপি নেতৃবৃন্দ সর্বদা কৃত্রিম সংকটের দুর্গন্ধ ছড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য-বিবৃতি প্রদান করে। স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে। বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে তারা সঠিক পথে ফিরে আসলেই তা দেশের রাজনীতির জন্য সহায়ক হবে বলে আশা রাখি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয় : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২