ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

ইউক্রেন শস্য চুক্তি রক্ষায় জাতিসংঘ প্রধানের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন : মুখপাত্র

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ রক্ষায় তার প্রচেষ্টা তুলে ধরতে ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ অক্টোবর তার মুখপাত্র এ কথা জানান। খবর সিনহুয়ার।

রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরে হামলার পর দেশটি ২৯ অক্টোবর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভে তাদের অংশগ্রহণ স্থগিত ঘোষণা করেছে।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ হচ্ছে ১২০ দিন এবং সে মোতাবেক আগামী ১৯ নভেম্বর এর মেয়াদ শেষ হবে। শর্ত অনুযায়ী, এ ব্যাপারে কোন পক্ষ আপত্তি না তুললে চুক্তিটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো যেতে পারে বলে পক্ষগুলো সম্মত হয়েছিলো।

এক বিবৃতিতে জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘মহাসচিব ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের চলমান পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আলজিয়ার্সে আরব লীগের (এএল) শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য তার সফর এক দিন পিছিয়ে দিয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, গুতেরেস ব্ল্যাক সি ইনিশিয়েটিভে রাশিয়ার অংশগ্রহণের স্থগিতাদেশের অবসান ঘটাতে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন। একইভাবে তিনি ইউক্রেন থেকে খাদ্য ও সার রপ্তানি সহজতর করার উদ্যোগ নবায়ন ও এর পূর্ণ বাস্তবায়ন এবং রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির ক্ষেত্রে থাকা বাধাগুলো অপসারণে প্রচেষ্টা চালাচ্ছেন।

প্রাথমিকভাবে ৩১ অক্টোবর গুতেরেসের আরব লীগের সম্মেলনে যাওয়ার কথা ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

ইউক্রেন শস্য চুক্তি রক্ষায় জাতিসংঘ প্রধানের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন : মুখপাত্র

আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২