ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৯ অক্টোবর দেশটির মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন।

নির্বাচন শুরুর আরো এক সপ্তাহ বাকী। এর আগেই ২৯ অক্টোবর পূর্বাঞ্চলীয় ডেলাওয়্যার রাজ্যের নিজ শহর উইলমিংটনে তিনি ভোট দিলেন। এ সময়ে নাতনী নাতালি তার সঙ্গে ছিলেন। নাতালি এই প্রথমবারের মতো ভোট দেন।

বাইডেন তার ট্রেডমার্ক এভিয়েটর সানগ্লাস এবং নেভি ব্লু ব্লেজার পরে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এ সময় তার ল্যাপেলে লাগানো ছিল ‘আমি ভোট দিয়েছি’ লেখা স্টিকার।

যুক্তরাষ্ট্রে চলতি বছর মধ্যবর্তী নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। কংগ্রেসের উভয়কক্ষই ক্ষমতাসীন ডেমাক্রেটদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আশংকা করা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা হয়তো এ নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হবে।

তবে ভোট দেয়া শেষে বাইডেন সাংবাদিকদের কাছে বলেন, তিনি ভালো বোধ করছেন।

তিনি আরো বলেন, ‘এটি কোন গণভোট নয়। এটি একটি পছন্দ, মৌলিক পছন্দ। দেশের জন্যে ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটিকে বেছে নেয়া।’

উল্লেখ্য, অনেক আমেরিকানই ইতোমধ্যে ভোট দিয়েছেন। কেউ ইমেইলে আবার কেউবা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন বাইডেন

আপডেট সময় ০২:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২