ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন। আগের দিন এই ভাইরাসে একজন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ অক্টোবর জানানো হয়, আজ ৪ হাজার ৫৪ জনের নমুনায় নতুন করে ১১৫ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯ জন। করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৯৬ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩০ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯০ জন। শনাক্তের হার ২ দশমিক ৫২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫ জন

আপডেট সময় ০৮:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২