ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জমি সংক্রান্ত বিরোধে হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

আহত জহুরুল ইসলাম ও রোজিনা।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন আহত হয়েছেন। ২৯ অক্টোবর দুপুরে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে কতর্ব্যরত চিকিৎস উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ হামলায় আহতরা হলেন- চাঁদপুর গ্রামের ফরহাদ তালুকদারের স্ত্রী রোজিনা (২৩) ও সোনা মিয়া তালুকদারের ছেলে জহুরুল ইসলাম (৫১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জহুরুল ইসলামের সাথে গোলাম মোস্তফা তালুকদার ওরফে মোস্তফা বিডিআর এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২৯ অক্টোবর দুপুরে জহুরুলের পরিবারের ওপর হামলা করে প্রতিপক্ষ গোলাম মোস্তফা তালুকদার, তার ছেলে হিযবুল্লাহ তালুকদার, আবুল মোতালেব বিস্কুট ও তার ছেলে মাহফুজ। এতে ৯ মাসের অন্তঃস্বত্ত্বা রোজিনা ও জহুরুল গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাদের দু’জনের অবস্থা আশষ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিলকেল অফিসার ডা. আলী আহমেদ শিমুল জানান, অন্তঃস্বত্ত্বা রোজিনা পেটে আঘাত পাওয়ায় বাচ্চার নড়াচড়া কমে গেছে ও রক্তপাত হচ্ছে। অপরদিকে জহুরুল ইসলামের অবস্থাও গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক জানান, এ বিষয়ে থানা মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধে হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

আপডেট সময় ০৯:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২