ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে চূড়ান্ত বহিষ্কারের দাবি

নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে চূড়ান্তভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে চূড়ান্তভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

২৭ অক্টোবর বেলা ১১টায় নিলাখিয়া চৌরাস্তা মোড় থেকে একটি মিছিল বের করা হয়। নিলাখিয়া বাজার হয়ে পাবলিক কলেজে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে পাবলিক কলেজ মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, ইউপি সদস্য হুমায়ুন মিয়া , যুবলীগ নেতা লাবলু সরকার প্রমুখ।

এসময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

উল্লেখ্য, ২৬ অক্টোবর রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় যৌথ স্বাক্ষরে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাময়িক বহিষ্কার করেন।

তাই সাইফুল ইসলাম খোকাকে চূড়ান্ত বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশে ৯টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে চূড়ান্ত বহিষ্কারের দাবি

আপডেট সময় ০৭:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২