ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইরানে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীতে একটি শিয়া মুসলিম মাজারে ২৬ অক্টোবর সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এদিকে ইসলামিক স্ট্রেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শিরাজ নগরীর শাহ চেরাঘ দরগাহে মাগরিবের নামাজের সময় এ সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়। খবরে কমপক্ষে ১৯ জনের আহত হওয়ার কথা বলা হয়।

এর আগের খবরে সেখানে হামলায় ১৩ জন নিহত ও ৪০ আহত হওয়ার কথা জানানো হয়েছিল।

সংবাদ সংস্থা ফার্স জানায়, নিহতদের মধ্যে অন্তত এক নারী ও দুই শিশু রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত প্রাথমিক খবরে বলা হয়, তিন হামলাকারী ভয়াবহ এ হামলা চালায় এবং এদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্থানীয় এক কর্মকর্তা কেবলমাত্র একজন এ হামলায় জড়িত থাকার কথা জানান।

স্থানীয় বিচার বিভাগের প্রধান কাজিম মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘মাত্র একজন সন্ত্রাসী এই হামলায় জড়িত ছিল। টেলিভিশনটি জানায়, এ ঘটনায় ‘তাকফিরি গ্রুপের সাথে সম্পৃক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইরানে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত

আপডেট সময় ০২:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২