ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জেলেনস্কি লন্ডনের সাথে সম্পর্ক জোরদারে আশাবাদী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ২৫ অক্টোবর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে টেলিফোনে কথা বলে আশাবাদ ব্যক্ত করেন যে, এ দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে। খবর এএফপি’র।

ফোনালাপের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের বিভিন্ন রাজ্যের মধ্যে অংশীদারিত্ব, সেই সাথে ব্রিটেনের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় নেতৃত্ব আরো জোরদার হতে থাকবে।’

এ সময় ইউক্রেনের নেতা ব্রিটেনের প্রধানমন্ত্রীকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানান।

পরে টুইটারে দেওয়া এক বার্তায় জেলেনস্কি আরো বলেন, ‘ঋষি সুনাকের সাথে চমৎকার ফোনালাপে আমরা ইউক্রেন-যুক্তরাজ্য সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে সম্মত হয়েছি। অবশ্য এ গল্প একই, আর তা হলো রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় পূর্ণ সমর্থন।

এদিকে ডাউনিং স্ট্রীটের এক বিবৃতিতে বলা হয়েছে, সুনাক জেলেনস্কিকে যুক্তরাজ্যের ‘অটল সমর্থনের’ আশ্বাস দিয়েছেন।

সুনাকের এক মুখপাত্র জানান, ‘প্রধানমন্ত্রী বলেন যে, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন তার প্রধানমন্ত্রীত্বের অধীনে বরাবরের মতো শক্তিশালী হবে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি অব্যাহত সংহতির ক্ষেত্রে পাশে থাকার ব্যাপারে তার সরকারের উপর নির্ভর করতে পারেন।’

এ বছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সুনাক ২৫ অক্টোবর লিজ ট্রাসের চরম বিপর্যয়কর ৪৯ দিনের শাসনের ‘বিভিন্ন ভুলের’ কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জেলেনস্কি লন্ডনের সাথে সম্পর্ক জোরদারে আশাবাদী

আপডেট সময় ০৭:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২