ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষার ‘দাঁতভাঙ্গা’ জবাব দেওয়া হবে : যুক্তরাষ্ট্র, জাপান ও দ.কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ২৬ অক্টোবর হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার যেকোন পরমাণু অস্ত্রের পরীক্ষার ‘দাঁতভাঙ্গা জবাব’ দেওয়া হবে। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর তারা ঐক্যবদ্ধভাবে এ প্রতিশ্রুতি ব্যক্ত করলো। খবর এএফপি’র।

টোকিওতে আলোচনার পর এ তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এ অঞ্চলে তাদের প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করবে।

দক্ষিণ কোরিয়ার চো হিউন-দং বলেন, ‘আমরা সহযোগিতা আরো জোরদারের ব্যাপারে সম্মত যাতে উত্তর কোরিয়ার অবৈধ কর্মকা- দ্রুত বন্ধ করা এবং দেশটিকে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় ফিরিয়ে আনা যায়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষা নিয়ে অগ্রসর হলে এ তিন দেশ দাঁতভাঙ্গা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে সম্মত হয়।’

সিউল ও ওয়াশিংটন বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে, পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো একটি পরমাণু বোমার পরীক্ষা চালানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী তাকিও মোরি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপক পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রিকরণের ব্যাপারটি বিবেচনা করে আমাদের অঞ্চলে প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছি।’

এ তিন মন্ত্রী বলেন, তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেন।

তবে মোরি ও চো বলেন, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন আলোচনা হয়নি। দীর্ঘদিন ধরে এ আলোচনা আটকে রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষার ‘দাঁতভাঙ্গা’ জবাব দেওয়া হবে : যুক্তরাষ্ট্র, জাপান ও দ.কোরিয়া

আপডেট সময় ০২:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২