ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রিটেনে চলতি বছর তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন সুনাক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঋষি সুনাক চলতি বছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ভারতীয় বংশোদ্ভূত ও হিন্দু ধর্মাবলম্বী ঋষি সুনাক ২৪ অক্টোবর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী পেনি মরডান্ট টোরি এমপিদের প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হন। আর সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নাটকীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

ঋষি সুনাক (৪২) ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি হতে যাচ্ছেন ব্রিটেনের প্রথম অশেতাঙ্গ এবং বিগত দুই শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

এদিকে রাজা তৃতীয় চার্লস সুনাককে আনুষ্ঠানিক নিয়োগ দেবেন আর সিংহাসনে আরোহনের পর এই প্রথম তিনি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন।

লিজ ট্রাস ডাউনিং স্ট্রিটে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে তার বিদায়ী বক্তব্য দেয়ার আগে কেবিনেটের চূড়ান্ত বৈঠক করবেন। এর ঘন্টাখানেক পরই সুনাক বক্তব্য রাখবেন।

যদিও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক তার ২৪ অক্টোবরের দেওয়া বক্তব্যে স্থিতিশীলতা ও ঐক্যের ডাক এবং দল ও দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত ২০ অক্টোবর পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন।

ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার

ব্রিটেনে চলতি বছর তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন সুনাক

আপডেট সময় ০৩:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২