ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১৬ আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১৬ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৫ শতাংশ। ২০ অক্টোবর করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর ৩ হাজার ৬৮০ জনের নমুনায় নতুন করে ২১৬ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই ভাইরাসে একজন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৬ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১৬ আক্রান্ত

আপডেট সময় ০৬:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২