ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জন মারা গেছে। আগের দিন এই ভাইরাসে ২ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।

আজ ৪ হাজার ১৭৪ জনের নমুনায় নতুন করে ২৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩০০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২