ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুস্থ,সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই।

তিনি ২০ অক্টোবর ময়মনসিংহ নগরীর ভাষা শহীদ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন-এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হতে হবে। নিজেদের সচেতন করে গড়ে তুলতে বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও যৌন হয়রানীসহ সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সোচ্চার হবার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন,সিটি মেয়র ইকরামুল হক টিটু,বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,জেলা প্রশাসক এনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২