ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জেলা শাখার আয়োজনে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।

মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল আউয়াল ডনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার, নিরুপমা ভৌমিকসহ মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

পরিকল্পনা সভায় জানানো হয়, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আরও বেশি জানার জন্য পলিটিক্স ম্যাটার নামে ওয়েবসাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। এ জন্য জামালপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে অ্যাডভোকেসি ফোরাম জামালপুর জেলা শাখার সদস্য ও জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা জেলা পরিষদের সংরক্ষিত আসনে নবনির্বাচিত সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এর আগে একই স্থানে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের সাথে অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করে। ওই সভার পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে আগের চেয়ে আরও সেবার মান বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২