ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে ১৮ অক্টোবর প্রায় ৩০ আফগান নারী বিক্ষোভ প্রদর্শন করেছে। কর্তৃপক্ষ আইন ভঙ্গ করার অভিযোগে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে। খবর এএফপি’র।

বিক্ষোভকারীরা দাবি করে বলেছে, বহিষ্কার হওয়া সকল শিক্ষার্থী নারী। নারী শিক্ষার সুযোগের ক্ষেত্রে তালেবান সরকার ক্রমবর্ধমান বিধিনিষেধ আরোপ করার সময় এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।

তালেবান বাহিনী বিক্ষোভ-সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার পর আয়োজক ঝোলিয়া পরসি এএফপি’কে বলেন, ‘ছাত্রাবাস থেকে বহিস্কার হওয়া নারীদের জন্য ছিল আজকের বিক্ষোভ।’

এ সময় আয়োজকরা নারী শিক্ষার মাধ্যমিক বিদ্যালয় ফের খুলে দেওয়ারও দাবি জানান। গত বছর তালেবান আবারো ক্ষমতায় আসার পর থেকে এ সব বিদ্যালয় বন্ধ রয়েছে।

নারীরা আফগানিস্তানের বিভিন্ন নগরীতে কট্টরপন্থী তালেবান সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষিপ্ত বিক্ষোভ করে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকে ‘আমাদের বহিষ্কার করবেন না, শিক্ষা আমাদের অধিকার।’

উচ্চ শিক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করা কিছু সংখ্যক শিক্ষার্থীকে তাদের ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে তারা সকলে নারী ছিল কি-না সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ

আপডেট সময় ০৭:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২