ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইনারগোদারে গোলাবর্ষণ ইউক্রেন বাহিনীর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের সামরিক বাহিনী ১৯ অক্টোবর প্রথম প্রহরে ইনারগোদার নগরীতে গোলাবর্ষণ শুরু করেছে। সেখানে জাপোরোঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) অবস্থিত। পৌরসভা সামরিক-বেসামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। খবর তাসের।

ওই প্রশাসন জানায়, ‘ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ইনারগোদারে গোলাবর্ষণ করছে। নগরীর বিভিন্ন অংশ লক্ষ্য করে এ সব হামলা চালানো হচ্ছে।’

ইউক্রেনের এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বা স্থানীয় অবকাঠামোর ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

১৮ অক্টোবর রাতে পৌরসভা সামরিক-বেসামরিক প্রশাসন জানায়, ইউক্রেন বাহিনী জাপোরোঝিয়া এনপিপি লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করেছে। এ সময় তারা যুক্তরাষ্ট্রের তৈরি এম-৭৭৭ কামান ব্যবহার করে।

ইনারগোদার ইউক্রেনের সামরিক বাহিনীর বারংবার হামলার শিকার হচ্ছে। এ নগরীতে জাপোরোঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আর এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ স্থাপনা।

এসব হামলার ফলে এ কেন্দ্রের কাছের কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে। কেন্দ্রটির ছয়টি ইউনিটের সবক’টি বর্তমানে বন্ধ রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইনারগোদারে গোলাবর্ষণ ইউক্রেন বাহিনীর

আপডেট সময় ০৭:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২