ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বুকার জয় শ্রীলংকান লেখক শেহান করুনাতিলকের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শ্রীলংকার লেখক শেহান করুনাতিলক আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। শ্রীলংকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত অতিপ্রাকৃতিক ও বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ লিখে তিনি এ পুরস্কার জিতে নেন।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন মৃত ফটোগ্রাফার ও জুয়াড়ি মালি আলমিদা। যুদ্ধকালীন এ ফটোগ্রাফারকে হত্যা করা হয়। কিন্তু যুদ্ধ ও যুদ্ধের নৃশংসতার জন্যে কে দায়ী তা নির্ধারণে কাজ শুরু করতে তিনি আবার প্রাণ ফিরে পান এবং তার জীবদ্দশায় তোলা ছবিগুলো প্রকাশ করতে চান। এ নিয়েই আবর্তিত হয় উপন্যাসের কাহিনী।

ব্রিটেনের কুইন কনসার্ট ক্যামিলা শেহানের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে তিনি নিজেকে সম্মানিত ও গর্বিত বলে মন্তব্য করেন।

শেহান বলেন, তিনি ২০০৯ সালে শ্রীলংকার গৃহযুদ্ধ শেষে একটি ভূতের গল্প লেখার সিদ্ধান্ত নেন, যেখানে মৃতরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে।

প্রধান বিচারক নিল ম্যাকগ্রেগর উপন্যাসটির পরিধি, দক্ষতা, সাহসিকতার প্রশসংসা করে এর রহস্যময়তাকে মজার বলে মন্তব্য করেন।

বুকার পুরস্কার ব্রিটেন থেকে প্রকাশিত ইংরেজী ভাষার উপন্যাসের জন্যে দেয়া হয়। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত পাঁচ লেখককেও আড়াই হাজার পাউন্ড করে দেয়া হয়।

উল্লেখ্য, শেহান করুনাতিলক বুকার জয়ী দ্বিতীয় শ্রীলংকান লেখক। এর আগে ১৯৯২ সালে ‘দ্য ইংলিশ পেশেন্ট’ এর জন্যে শ্রীলংকান লেখক মাইকেল ওন্ডাতজে এই পুরস্কার জেতেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বুকার জয় শ্রীলংকান লেখক শেহান করুনাতিলকের

আপডেট সময় ১০:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২