ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ক্যাপ্টেন্স ডে’তে বাবরকে চমকে দিলো আইসিসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

বিশ্বকাপের মঞ্চে ব্যাট-বলের লড়াইয়ের আগের দিন ১৫ অক্টোবর মেলবোর্নের রিজেন্ট থিয়েটার প্লাজার বলরুমে অংশগ্রহণকারী ১৬টি দেশের অধিনায়কদের নিয়ে ফটোসেশন ও প্রশ্ন-উত্তর পর্ব আয়োজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন অধিনায়করা।

প্রশ্ন-উত্তর পর্বের শেষ দিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে চমকে দিয়ে হঠাৎ করেই অনুষ্ঠানের সঞ্চালক বলেন- ‘শুভ জন্মদিন।’ আজ বাবরের ২৭তম জন্মদিন।

এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে অনুষ্ঠানে মঞ্চে আসার অনুরোধ করেন সঞ্চালক। কেক হাতে মঞ্চে আসেন ফিঞ্চ। বাবরের হাতে কেক তুলে দেন ফিঞ্চ। এতে চমকে যান বাবর। পরে বিশ্বকাপের সব অধিনায়ককে নিয়ে ২৭তম জন্মদিনের কেক কাটেন বাবর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ক্যাপ্টেন্স ডে’তে বাবরকে চমকে দিলো আইসিসি

আপডেট সময় ০৯:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২