ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ইসলামপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ১৩ অক্টোবর বিকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ছোট দেলিপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে কৃষক মুনছুর আলী ওরফে মজনু মিয়া (৪০) ও পূর্ব বামনা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে স্কুল ছাত্র জিতু মিয়া (১৫)।

স্থানীয়রা জানান, দুপুরে ছোট দেলিপাড় এলাকায় জমিতে কৃষি কাজ করতে গিয়েছিলেন মুনছুর আলী ওরফে মজনু মিয়া। বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে গুরুতর আহত হন।

অপরদিকে বাড়ির পাশে যমুনার শাখা নদীর পাড়ে ঘুরতে যায় স্কুল ছাত্র জিতু মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। এলাকাবাসী তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ইসলামপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২