ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

ব্রহ্মপুত্র নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তরিকুল পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১০ অক্টোবর দুপুরে বন্ধু শামীমের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে তরিকুল। গোসল শেষে শামীম সাতাঁর কেটে তীরে উঠলেও তরিকুল মাঝ-নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দিন যাবত খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে ১২ অক্টোবর সকালে ব্রহ্মপুত্র নদের মেলান্দহ উপজেলার অংশে নয়ানগর ফেরিঘাট এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় আনে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইসলামপুর থানা পুলিশের সাথে কথা বলে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

ব্রহ্মপুত্র নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২