ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

করোনা সংক্রমণ ৩ দশমিক ৬৬ শতাংশ কমেছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ৬৬ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। আজ কমে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ ৩ দশমিক ৬৬ শতাংশ কমেছে

আপডেট সময় ০৭:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২