ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মেলান্দহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘নাগরিক আধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

৬ অক্টোবর দুপুরে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর মেয়র শফিক জাহেদী রবিন, ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মো. রফিকুল ইসলাম, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান সাইদ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আপডেট সময় ০৭:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২