ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্টম আসরে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। উপমহাদেশের আরেক দল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ নারী দল। আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১০টি দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূল আসরে গ্রুপ-১এ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মতো কঠিন প্রতিপক্ষ।

বাছাইপর্বে রানার্স-আপ হওয়াতে গ্রুপ-২এ থাকছে আয়ারল্যান্ড। সেখানে আইরিশদের সঙ্গী ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালের টিকিট পাবে।

১০ ফেব্রুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব।

১২ ফেব্রুয়ারি কেপটাউনে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি পাঁচ বারের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগ্রেসদের শেষ দুই ম্যাচ হবে কেপটাউনে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হবে। দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ২৩ ফেব্রুয়ারি প্রথম ও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দু’টি সেমির জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ২৭ ফেব্রুয়ারি ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সময় সূচি :
১২ ফেব্রুয়ারি : বাংলাদেশ-শ্রীলংকা, কেপটাউন
১৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, গেবেখায়
১৭ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নিউ জিল্যান্ড, কেপটাউন
২১ ফেব্রুয়ারি : বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা, কেপটাউন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২