ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আমিনি বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ ইরানের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ এনেছে ইরান।

কুর্দি তরুণী মাশা আমিনির (২২) মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলা বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের দমনপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ ঘোষণার পরিপ্র্রেক্ষিতে তেহরান ৪ অক্টোবর এ মন্তব্য করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানির বক্তব্য তুলে ধরে ইরানের সংবাদ মাধ্যম বলছে, মানবাধিকার নিয়ে কথা বলার আগে মি. বাইডেনের নিজ দেশের রেকর্ড নিয়ে একটু চিন্তা করা দরকার, ভন্ডামি নিয়ে নয়।

নাসির কানানি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত অসংখ্য নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ কোন দেশের বিরুদ্ধে এসব অবরোধ আরোপ মানবতার বিরুদ্ধে অপরাধের সুষ্পষ্ট উদাহরণ।

সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিক্ষোভ দমনে ইরানের নেয়া কঠোর উদ্যোগের কারণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের অনির্দিষ্ট অতিরিক্ত পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়।

গত ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পরার অপরাধে মাশা আমিনিকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে এ পর্যন্ত বেশকিছু লোক নিহত হয়। এতে বিক্ষোভকারীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।

এদিকে সোমবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভে মদদ দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলছি; এই দাঙ্গা ও নিরাপত্তাহীনতা আমেরিকা ও দখলদার; মিথ্যা ইহুদি শাসক ও তাদের পোষা এজেন্টদের দ্বারা তৈরি।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আমিনি বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ ইরানের

আপডেট সময় ০৭:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২