ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে ৫ রেভল্যুশনারি গার্ড সদস্যের প্রাণহানী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে রেভল্যুশনারি গার্ডের পাঁচ সদস্য নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইরান । দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ২ অক্টোবর জানানো হয়, দুই দিন আগে শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়েছে। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় গণমাধ্যম ৩০ সেপ্টেম্বর সিস্তান-বেলুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদানে লড়াইয়ের খবর দেয় এবং পরে দুই কর্নেলসহ ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের চার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,”১ অক্টোবর রাতে আধাসামরিক বাহিনীর একজন সদস্যের মৃত্যুর পর জাহেদানে ৩০ সেপ্টেম্বরের সন্ত্রাসী ঘটনায় গার্ডদের মধ্যে শহীদের সংখ্যা বেড়ে পাঁচ হয়।”

গার্ডসের একটি বিবৃতি উদ্ধৃত করে সরকারী বার্তা সংস্থা জানিয়েছে, সংঘর্ষের সময় ইরানের আদর্শিক সেনাবাহিনী গার্ডের অতিরিক্ত ৩২ জন সদস্য আহত হয়েছে।

দেশটির কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে কুর্দি নারী মাহসা আমিনি (২২) পুলিশ কর্তৃক গ্রেফতার ও পরে সেপ্টেম্বরে তার মৃত্যুর পর দেশব্যাপী অস্থিরতা শুরু হয়। ওই ঘটনার সাথে সহিংসতা সম্পর্কিত কিনা তা স্পষ্ট না।

তবে এক সুন্নি মুসলিম ধর্ম প্রচারক মোলাভি আবদোল হামিদ বুধবার তার ওয়েবসাইটে বলেছেন যে একই প্রদেশের এক একটি কিশোরী মেয়ের ধর্ষণের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক একটি মামলার পরে সম্প্রদায়টির ভেতরে উত্তেজনা দেখা দিয়েছে।

হতাহতের সংখ্যা না জানিয়ে সিস্তান-বেলুচেস্তানের পুলিশ প্রধান, রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রদেশে তিনটি থানায় হামলা হয়েছে।

গার্ডস ঘোষণা করে নিহতদের মধ্যে ছিলেন আইআরজিসি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল হামিদ রেজা হাশেমি ও প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলী মুসাভি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে ৫ রেভল্যুশনারি গার্ড সদস্যের প্রাণহানী

আপডেট সময় ০৯:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২