ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

৩০ সেপ্টেম্বর ৪ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৫ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৯ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ। বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে।

৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন

আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২