ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১৯ জন শিক্ষার্থী নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের রাজধানীতে ৩০ সেপ্টেম্বর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ এ কথা জানায়।

কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি ঘটে, প্রাধানত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের লোকরা বসবাস করে।

‘শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলার সময় শিক্ষার্থীরা একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এতে ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।’ কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এ কথা বলেন।

শিক্ষাকেন্দ্রটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের কোচিং করানো হয়। এটি প্রধানত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের ভর্তি প্রস্তুতির প্রশিক্ষণ দেয়।

পরিবারগুলো স্থানীয় হাসপাতালে ছুটে যায়, যেখানে অ্যাম্বুলেন্সগুলি নিহত ও আহতদের নিয়ে আসছিল, সেখানে তাদের একটি তালিকা রাখা হয়েছে।

অন্তত একটি হাসপাতালে ভিড়ের মধ্যে ফলো-আপ আক্রমণ হতে পারে এই আশঙ্কায় তালেবানরা নিহতদের পরিবারগুলোকে সরে যেতে বাধ্য করেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেহ রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এর আগে টুইটে বলেছেন, ‘নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে, হামলার ধরণ এবং হতাহতদের বিস্তারিত পরে জানানো হবে।’

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১৯ জন শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৯:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২