ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ফ্লোরিডায় দানবীয় ঝড় ইয়ানের আঘাত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমে ২৮ সেপ্টেম্বর দানবীয় ঝড় ‘ইয়ান’ আঘাত হেনেছে। ঝড়ের কারণে ওই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।

ভয়াবহ এই ঝড়ের কারণে প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি ও ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া রয়েছে সমুদ্রে বিধ্বংসী প্রবল ঢেউ।

কর্মকর্তরা জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন্।

‘দ্য ইউএস বর্ডার প্যাট্রোল’ বলছে, নৌকাডুবিতে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। এছাড়া চার কিউবান সাঁতরে ফ্লোরিডা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। আরো তিনজনকে উপকূলরক্ষীরা উদ্ধার করেছে।

‘দ্য ন্যশনাল হারিকেন সেন্টার’ (এনএইচকে) বলছে, ভয়ংকর বিপদজনক ঝড়টি স্থানীয় সময় বিকেল তিনটায় ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আঘাত হানে। ঘন্টায় তখন এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার।

ঝড়ের কারণে উপকূলীয় ন্যাপলস শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। ফোর্ট মায়ার্স এর আশেপাশের এলাকাকে মনে হচ্ছে হ্রদ।

এদিকে ঝড়ের কারণে ফ্লোরিডার ২০ লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে।

ফ্লোরিডার গভর্ণর রন ডিসান্টিস সতর্ক করে বলেন, ফ্লোরিডাবাসীর খুব ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতা হতে যাচ্ছে।

ঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে ফ্লোরিডার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। কর্তৃপক্ষ বেশ কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করে।

এদিকে টাম্পা ও অরল্যান্ডো সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় এবং জাহাজ কোম্পানীগুলো জাহাজ ছাড়তে হয় বিলম্ব না হয় বাতিল করছে।

উল্লেখ্য, ইয়ান কিউবায় তান্ডব চালিয়ে ফ্লোরিডায় এসে আঘাত হানে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আঘাত হানা শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান অন্যতম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ফ্লোরিডায় দানবীয় ঝড় ইয়ানের আঘাত

আপডেট সময় ০৭:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২