ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

নারী এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশসহ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার অন্য দল ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী মাসে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে হাতের ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। ইনজুরির কারনে সদ্য শেষ হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারেননি জাহানারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমীন আক্তার সুপ্তা এবং মারুফা আক্তার। দু’জনই স্টান্ড-বাই তালিকায় আছেন। তাদের সাথে ঐ তালিকায় আরও আছেন- নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

এ ছাড়াও আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও দলে ফিরলেন বাঁ-হাতি পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণা। গত মার্চে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি।

আগামী পহেলা অক্টোবর থেকে সিলেটে শুরু হবে নারী এশিয়া কাপ ক্রিকেটের অষ্টম আসর। ৭টি দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে একে-অপরের মুখোমুখি হবে অংশ নেয়া দলগুলো। ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।

টুর্নামেন্টের প্রথম দিনই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

সদ্যই নারী বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয়বারের মত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাই পর্বে দলকে নেতৃত্ব সুলতানা জ্যোতির নেতৃত্বেই এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারাজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড-বাই : মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নারী এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২