ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

পরমাণু হামলার ‘ভয়াবহ’ পরিণতির ব্যাপারে রাশিয়াকে সতর্ক যুক্তরাষ্ট্রের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেন আগ্রাসনের অংশ হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে, এর ‘ভয়াবহ’ পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্র মস্কোকে একান্তভাবে সতর্ক করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক ভাষণে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেন। স্থল অভিযানে ইউক্রেনের সাফল্যের পর ওই ভাষণে তিনি রিজার্ভ সৈন্য সমাবেশেরও ঘোষণা দেন।

২৫ সেপ্টেম্বর প্রচারিত এক সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরমাণু যুদ্ধের সুস্পষ্ট পরিণতির ব্যাপারে রাশিয়াকে একান্তে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা পাঠানোর খবরটি নিশ্চিত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইর্য়কে সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, ‘আমরা পরমাণু অস্ত্রের ব্যাপারে বেফাঁস কথা বন্ধে রাশিয়াকে সরাসরি এবং গোপনে একেবারে সুস্পষ্ট বার্তা দিয়েছি ।’

তিনি বলেন, ‘যেকোন পরমাণু অস্ত্রের ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

২৫ সেপ্টেম্বর পৃথক এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভেন বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের ব্যবহারের ‘ভয়াবহ পরিণতির’ কথা ‘অত্যন্ত উচ্চ পর্যায়ে’ রাশিয়াকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পরমাণু হামলার ‘ভয়াবহ’ পরিণতির ব্যাপারে রাশিয়াকে সতর্ক যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৭:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২