ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।

২৫ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ ৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। বাছাই পর্বে চ্যাম্পিয়নের তকমা নিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নিগার-সালমারা। ফাইনালে উঠে আগেই আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

এর আগে ২০১৪ সালে স্বাগতিক হবার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৫ সালের বাছাই পর্বে রানার্স-আপ এবং ২০১৮ ও ২০১৯ সালে দু’বার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিলো বাংলাদেশ।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার ফারজানা হকের ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ২৩ রান পায় বাংলাদেশ। জুটিতে মাত্র ৬ রান অবদান রাখেন আরেক ওপেনার মুরশিদা খাতুন। মুরশিদার মত ৬ রান করেন তিন নম্বরে নামা অধিনায়ক নিগার সুলতানা।

এরপর রুমানা আহমেদের সাথে দলের রানের চাকা ঘুড়িয়েছেন ফারজানা। ৪৯ রানের জুটিতে দলের স্কোর তিন অংকের কাছাকাছি নিয়ে যান তারা। ১৬তম ওভার শেষে দলের রান ৯৬তে রেখে আউট হন রুমানা। ২০ বলে ২১ রান করেন তিনি। তবে হাফ-সেঞ্চুরি তুলে ১৭তম ওভারে আউট হন ফারজানা। ৭টি চারে ৫৫ বলে ৬১ রান করেন তিনি।

ফারজানার আউটের পর পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১২১ রানের টার্গেট দিয়ে আয়ারল্যান্ডকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে নাহিদা আকতার ও সানজিদা আকতার মেঘলা ২৪ রানে আইরিশদের ৩ উইকেটের পতন ঘটান। পাওয়ার-প্লে শেষ হবার পরও বাংলাদেশ বোলারদের দাপট অব্যাহত ছিলো।

রুমানা আহমেদ-শোয়েলি আকতারের বোলিং নৈপুন্যে ৭৬ রানে অষ্টম উইকেট হারায় আয়ারল্যান্ড।

নবম উইকেটে ৩৪ রান তুলে ম্যাচ জমিয়ে তুলেছিলেন আয়ারল্যান্ডের আর্লিন কেলি ও কারা মারে। কিন্তু শেষ পর্যন্ত দলকে হার থেকে রক্ষা করতে পারেননি তারা। ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে আইরিশরা। মারে ১৩ রানে আউট হলেও, অপরাজিত ২৮ রান করেন কেলি।

বাংলাদেশের রুমানা ২৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া শোয়েলি-নাহিদা-সানজিদা ২টি করে উইকেট নেন।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

আপডেট সময় ০৭:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২