ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

সরিষাবাড়ী আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ

সম্মেলন উপলক্ষে তোরণ নির্মাণ করা হয়েছে।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দীর্ঘ ৮ বছর পর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এ উপলক্ষে নতুন রূপে সেজেছে সরিষাবাড়ী উপজেলা। চারিদিকে সাজসাজ রব।। দিগপাইত উপ-শহর থেকে শুরু করে ৪ কিলোমিটার প্রধান সড়কসহ সম্মেলন স্থল পর্যন্ত প্রায় ৩ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। সরিষাবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গণে নৌকার আদলে তৈরি করা হয়েছে বাহারি মঞ্চ। উপজেলা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর রশীদের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।

সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। উদ্বোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজী মুহাম্মদ বাকী বিল্লাহ উপস্থিত থাকবেন।

সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উদ্দিন মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর রশীদ, সাবেক ভিপি খোরশেদ আলম, মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে প্রচারণা চালানো হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন-অর রশীদ বলেন, সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ

আপডেট সময় ০৯:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২