ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শেষ হলো শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত দুই দিনব্যাপি ‘শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা’ ২৪ সেপ্টেম্বর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

পরিষদের মহাসচিব কে.এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং সংগঠনের সাংগঠনিক সচিব ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। দুই দিনের এ প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে রাজধানীর ৪৪টি স্কুলের প্রায় সাড়ে তিনশো ক্ষুদে দাবাড়– অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর দিনটিকে সরকার গত বছর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ হলো শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা

আপডেট সময় ১০:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২