ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির নৈতিক পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকাকালে আমিনির মৃত্যু ঘটে। ২৩ সেপ্টেম্বর একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

অসলো ভিত্তিক ইরান মানবাধিকার (আইএইচআর) এনজিও জানায়, ২২ সেপ্টেম্বর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রেজভান শাহের শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জন নিহত হওয়ায় নিহতের এ সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ায়।

সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ৮০টি নগর ও শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি- মোগাদ্দাম এএফপি’কে বলেন, ইরানে বিক্ষোভ চলাকালে ‘এ পর্যন্ত ৫০ জন নিহত হন এবং দেশটির মানুষ তাদের মৌলিক অধিকার ও মর্যাদার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের উৎপীড়নমূলক সরকারের বিরুদ্ধে নায্য দাবি আদায়ের ক্ষেত্রে অবশ্যই দেশটির জনগণের পাশে রয়েছে।’

তবে এ সংঘর্ষে সরকারিভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো হয়। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জন নিহত

আপডেট সময় ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২